আমিনবাজারে মহাসড়কের দুই পাশের ময়লা অপসারণে ৩০ দিনের আলটিমেটাম

সাভার প্রতিনিধি
০৫ জুলাই ২০২৬, ২৩:১৯আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২৩:১৯

সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানম। একইসঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে আর বর্জ্য ফেলা না হয়, সেজন্য স্থায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

রবিবার (৫ জুলাই) আমিনবাজার এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন। রাজধানীর অন্যতম প্রবেশপথ আমিনবাজারে এমন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ডিসি বলেন, ‌‘ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশদূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। জনস্বাস্থ্যের জন্যও এটি ঝুঁকি তৈরি করছে।’

পরিদর্শন শেষে ফরিদা খানম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে আর বর্জ্য ফেলা না হয়, সেজন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী কোনও উপযুক্ত খাসজমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। এতে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

বর্জ্য অপসারণের পর মহাসড়কের দুই পাশে গাছ লাগানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বর্জ্য অপসারণের পর মহাসড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথ আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হবে।’

/এএম/ 
সম্পর্কিত
হিসাবরক্ষক আসাদুল হায়দারের তেলেসমাতি, একই কর্মস্থলে ১৯ বছর
সপ্তাহজুড়ে ভোগান্তির পর সাভারে কমেছে লোডশেডিং
গভীর রাতে ডেকে নিয়ে আমাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়
সর্বশেষ খবর
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
গুলি করতে করতে চিকিৎসককে অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
অচল সম্পদকে উৎপাদনে ফেরাতে বড় উদ্যোগ সরকারের
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর