বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দীন জানান, শনিবার রাত ১০টার দিকে বিজিবি সদস্য রফিকুল ইসলাম বাঘারপাড়া ডিগ্রি কলেজে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন। তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া বিজিবি টিমের ইনচার্জ নায়েক সুবেদার হারাধন মজুমদার বলেন, ‘ব্যারাকে অবস্থানকালে রফিকুল ইসলাম অসুস্থ হযে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। রাতেই লাশ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার দিলদুয়ারি গ্রামে পাঠানো হয়েছে।’