খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘সকাল ৬টা থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যদিও অবরোধ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। শ্রমিকরা ভোর ৬টা থেকেই ট্রেন ছাড়তে বাধা দিয়েছেন। ফলে সকাল ৬টার কমিউটার, সাড়ে ৬টার কপোতাক্ষ এক্সপ্রেস, সোয়া ৭টার রূপসা এক্সপ্রেস, ৮টা ৪০-এ চিত্রা এক্সপ্রেস, ৯টা ১০-এ রকেট ছাড়া সম্ভব হয়নি। ১২টা পর্যন্ত কোনও ট্রেনই ছাড়া সম্ভব হবে না।’
বেনাপোলের যাত্রী ইমতিয়াজ হোসেন বলেন, ৬টার কমিউটার ট্রেন পেতে পৌনে ৬টা থেকে স্টেশনেই অপেক্ষা করছি। সাড়ে ১২টায় কমিউটার ট্রেনের শিডিউল আছে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল থেকে স্টেশনে বসে থেকে দুর্ভোগে আছি।
মজুরি কমিশন, গ্র্যাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘট চলছে।