নিহত রতন মণ্ডল ওই গ্রামের রাহান মণ্ডলের ছেলে। আহতরা হলেন— তৈয়ব আলী, সেকেন মণ্ডল, দুলাল মণ্ডল, কবীর মণ্ডল, বাচ্চু মণ্ডল ও আনোয়ার মণ্ডল।
পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ে সেকেন মণ্ডলের গাছের ডাল ভেঙে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের ওপর পড়ে। এ ঘটনায় রাতেই দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন রোকন মণ্ডলসহ সাত জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোকন মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।