ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, বিকালে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় রাব্বুল মারা যায়।
অপরদিকে, বিকালে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় সড়ক দুর্ঘটনাই মোটরসাইকেল আরোহী উল্লাস নিহত হয়। সে সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।