ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক

মাদক ও অস্ত্রসহ গ্রেফতার দুই

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর রাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার হানিফের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো,ওই গ্রামের হেদায়েতুল্লার ছেলে সাইদুল (৩২) ও  রমজান আলীর ছেলে টিটো মিয়া (২৫)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও ২০ বোতল ফেনসিডিলসহ টিটো ও সাইদুল নামে দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।