বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত

সড়ক দুর্ঘটনা

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পিকআপ চালক শেখ এমদাদ (৩৯) বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ কেয়ামউদ্দিনের ছেলে।

তিনি আরও জানান,এসময় নারী ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। ডুমুরিয়া উপজেলার কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি বাস পাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে কার্ত্তিকডাঙ্গা এলাকায় খুলনা থেকে সাতক্ষীরাগামী মাছের পোনা বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক এমদাদুল নিহত হন। এ সময় নারী ও শিশুসহ উভয় পরিবহনের অন্তত ৩০ জন আহত হয়েঠে।