বাগেরহাট মডেল থানার এসআই রেজাউল করিম বলেন, ‘হাসপাতালের খবরের ভিত্তিতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
বাগেরহাট সদর হাসপাতাল সূত্র জানায়, সাথী বেগম যাত্রাপুর এলাকার মনির সেখের স্ত্রী। বিষপান অবস্থায় সকালে তার স্বামী ও পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে এনে সটকে পড়ে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।