যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন রংপুরের রিজিয়ন কমান্ডার বেনজিন আহম্মেদ, রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম, খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, স্টাফ অফিসার লে.কর্নেল আহম্মেদ জুনায়েদ, লে.কর্নেল রাহাদ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফ আহম্মেদ ও পারুল দেওয়ান, স্টাফ অফিসার মেজর নাজিম উদ্দীন এবং মফিজুর রহমান।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্মেলনে সীমান্ত হত্যা, সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হবে।
বিজিবি সূত্র জানায়, ভারতের কলকাতায় ৪ ও ৫ অক্টোবর বিজিবি ও বিএসএফের মধ্যে
এ যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে।