মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।
বক্তরা বলেন, অন্যায়ভাবে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিকে আইসিসি ক্রিকেট বোর্ড সাকিবকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করার খবর শোনার পরপরই তার নিজ গ্রাম মাগুরার ক্রিকেটপ্রেমীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
ক্রীড়া ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় বলেন, ‘শুধু তার নিজ জেলা মাগুরা নয়,সারাদেশ আজ সাকিবের জন্য কাদঁছে । বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের । এক বছর ক্রিকেট থেকে সাকিব সরে থাকা মানে বাংলাদেশ দলের অনেক বড় ক্ষতি।
এ বিষয়ে সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিলেও ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয় আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন তিনি।