ঢাকা-মাদারীপুর থেকে ঝিনাইদহে এসে করোনা শনাক্ত


ঝিনাইদহ



ঝিনাইদহে প্রথমবারের মতো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯টি নমুনা পাঠানো হয়। সেখান থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত দু’জনের মধ্যে একজন ঢাকা থেকে ও অপরজন মাদারীপুর থেকে এসেছিলেন।

আক্রান্তদের মধ্যে এক নারীর বাড়ি সদর উপজেলাতে। আক্রান্ত আরেক পুরুষের বাড়ি  কালীগঞ্জ উপজেলাতে। আক্রান্তদের বয়স ৩২-৩৫ বছরের মধ্যে। 

সিভিল সার্জন আরও জানান, দু’জনের পজেটিভ রিপোর্ট আসলেও তারা ভালো আছেন। প্রাথমিকভাবে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। জেলা লকডাউন করতে তিনি প্রশাসনকে জানিয়েছেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন  লুবনা জানান, কালীগঞ্জে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। আমরা এখন সেখানে আছি। বিস্তারিত প্রেসব্রিফিং করে জানানো হবে।