বনবিভাগের ট্রলারে সুন্দরবনের গাছ কেটে পাচারের অভিযোগ: তদন্ত শুরু

বন বিভাগের ট্রলারে করে গাছ পাচারবোন কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সুন্দরবনের গাছ কেটে পাচারের অভিযোগ ওঠার পর—এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ওই বন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন এই তদন্ত শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের বন সংরক্ষক মো. মঈন উদ্দিন খাঁন।

তিনি বলেন, 'তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'   

অভিযুক্ত আনোয়ার হোসেনউল্লেখ্য, পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন ঘাগরামারি এলাকা থেকে সুন্দরী ও কাকড়া গাছ কেটে ট্রলারে পাচার করছিলেন বলে অভিযোগ ওঠে। বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাচার কাজে ব্যবহার করা হয় বনবিভাগের পতাকাবাহী ট্রলার। গাছ পাচারকারী তরুণ বলেন, 'এ গাছ আমাদের এসও আনোয়ার সাহেব ঘাগরামারী থেকে কেটে আনার অনুমতি দিয়েছেন।'

তবে আনোয়ার হোসেন খাঁন দাবি করে বলেন, ‘ঘাগরামারী টহল ফাঁড়ি থেকে এ গাছ আমাদের স্টেশনের (ঢাংমারী) স্থাপনা তৈরির কাজে আনা হচ্ছিল। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা রয়েছে।'

আরও পড়ুন...

বনবিভাগের ট্রলারেই সুন্দরবনের গাছ কেটে পাচার! (ভিডিও)