নিজে ইফতারি বানিয়ে দরিদ্রদের পাশে ছাত্রলীগ নেত্রী

Jhenidah Iftar distribution Photo 09-05-2020 (2)ঝিনাইদহে নিজ হাতে ইফতার বানিয়ে দরিদ্র পথচারীদের মাঝে বিতরণ করেছেন ছাত্রলীগ নেত্রী দিনাত জাহান সিথি। তিনি ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

রমজানের শুরুতেই ইফতার আগ মুহূর্তে শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানের ইজিবাইকচালক, রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মাঝে শতাধিক প্যাকেট ইফতারি বিতরণ করেন তিনি।

Jhenidah Iftar distribution Photo 09-05-2020 (1)দিনাত জাহান সিথি জানান, করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে অনেকেই বিপদে পড়েছেন। নিম্ন আয়ের মানুষ ইফতার ঠিকমতো করতে পারছেন না। তাই তাদের জন্যই এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরও জানান, নিজের জমানো টাকা থেকে ইফতার বানিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রমজানের বাকি দিনগুলোতেও এমনিভাবে অসহায়দের পাশে থেকে সেবা করতে চাই।