ঝিনাইদহের কালীগঞ্জে নদীর পানিতে ডুবে সৌখিন মন্ডল (৩২) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সৌখিন কালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আবজাল মন্ডলের ছেলে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে সে চিত্রা নদীতে ডুবে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের অফিসার মামুনুর রশিদ জানান, সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে নেমে ডুবে যায় সৌখিন। এরপর খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা দেড় ঘণ্টা তল্লাশির পর মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহঃ মাহফুজুর রহমান মিয়া জানান, সৌখিন মন্ডল মানসিক প্রতিবন্ধী ছিল। চিত্রা নদীতে ঝাঁপ দিলে সেখানে ডুবে সে মারা যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।