ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাওন শিকদারকে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শাওন শিকদার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনার নাতি। এর আগে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবারও পদ ফিরে পায় সে।
সম্প্রতি মোবাইলে এক আওয়ামী লীগ কর্মী ও নৌকা প্রতীক নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা এ সিন্ধান্ত গ্রহণ করেছেন।