পরিবহন ধর্মঘটের মধ্যেও মোংলা বন্দরে পণ্য খালাস এবং সড়ক পথে বিভিন্ন গন্তব্যে পণ্য পৌঁছানোর কাজ চলছে। শনিবার (৬ নভেম্বর) বিকাল থেকে বন্দর জেটিতে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল খালাস হয়। পরে সড়ক পথে এসব মালামাল রূপপুর পারমাণবিক ও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হয়।
মোংলা বন্দরে আমদানি হওয়া এসব মেশিনারিজ পণ্য বিদেশি জাহাজ থেকে শুক্রবার খালাস শুরু হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবহন ধর্মঘটের মধ্যেও জেটি থেকে আটটি ট্রেলারে করে ৩১ মেট্রিক টন মেশিনারি মালামাল ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হয়েছে।
আর ৪২টি ট্রেলারে করে ২৫০ মেট্রিক টন যন্ত্রাংশ ও মালামাল নেওয়া হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে।