মোংলা বন্দরে অবস্থানরত লাইটার জাহাজ থেকে চুরি হওয়া ৭৫ বস্তা গমসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) বিকালে শহরের মাদ্রাসা রোডের সামনে মনিরুলের অটোরাইস মিল থেকে এসব গরম উদ্ধার করা হয়।
এসময় গম পাচারের সঙ্গে জড়িত আসাদুল মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের পুরনদর এলাকার মো. সাজু মন্ডলের ছেলে। তিনি মোংলা শহরের কুমারখালী এলাকায় বাসা ভাড়া করে থাকেন।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বুধবার ভোরে বন্দরে অবস্থানরত একটি লাইটার জাহাজ থেকে ৭৫ বস্তার তিন হাজার ৭৫০ কেজি গম জালি নৌকায় করে চুরি করে আনেন। পরে গোপনে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে মাদ্রাসা রোডের মনিরুলের অটোরাইস মিল থেকে এই গম উদ্ধার করা হয়।