শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, উপজেলার চর আউশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মক্কেল আলী ও সিরাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ৭ রাউন্ড শটগানের গুলিও নিক্ষেপ করা হয়।
সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
/এসএম/