বেনাপোল চেকপোস্টে দুই বাংলার মোহনায় ভাষাপ্রেমীদের মিলনমেলা

একুশে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত ভারতের পেট্রাপোল চেকপোস্টশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভািষা দিবসকে কেন্দ্র করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দুই বাংলার মোহনায় হতে যাচ্ছে ভাষাপ্রেমীদের মিলনমেলা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এর আয়োজন করেছে কাঠপেন্সিল ইভেন্টস।
দৃষ্টিনন্দন মঞ্চে থাকবে ভাষা শহীদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, পতাকা বিনিময়, দুই বাংলার বিশিষ্টজনদের মধ্যে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা, অতিথি আপ্যায়ন, আলোচনা ও মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান।
একুশে ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত। এখানে সঙ্গীত পরিবেশন করবেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা।
২০০০ সাল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে অনুষ্ঠানটির আয়োজন করছে কাঠপেন্সিল। প্রতিবারই দুই দেশের (ভারত ও বাংলাদেশ) মন্ত্রীবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এবারও ব্যতিক্রম হবে না। দুই বাংলার ভাষাপ্রেমীদের বরণে প্রস্তুত বেনাপোল



কাঠপেন্সিল ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম সময় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিবারের মতো এবারও ভাষা দিবসে সকাল থেকেই বেনাপোল সীমান্ত এলাকায় দুই বাংলার মানুষের উপস্থিতিতে সরব হয়ে উঠবে বলে আমাদের আশা। বাংলা ভাষার প্রতি আবেগাপ্লুত হয়ে দুই বাংলার ভাষাপ্রেমীরা একত্র হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবেন। এরই মধ্যে সীমান্ত এলাকাটি তোরণ, মঞ্চ, ফেস্টুন, ব্যানারসহ বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে।’
/এসএম/এপিএইচ/