ঝিনাইদহে স্কুল ও কলেজে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া ২৪ শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শহরে কিশোর গ্যাং প্রতিরোধ ও কোমলমতি শিক্ষার্থীরা যাতে বিপৎগামী হতে না পারে সে জন্য স্কুল চলাকালে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। সেই কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থান ও পার্কে অভিযান চালানো হয়। সে সময় বিভিন্ন স্কুল ও কলেজের ২৪ শিক্ষার্থীকে আটক করে থানায় আনা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগে ১ জুন ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়া প্রায় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।