ঈদের ছুটি শেষে ভোমরা বন্দরে আমদানি-রফতানি শুরু

টানা পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ থাকার রবিবার (২ জুলাই) ফের চালু হয়েছে ভোমরা স্থলবন্দর। ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ ছিল।

গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা ছিল। এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। 

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ছিল। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবার বন্দরের স্বাভাবিক কাজ শুরু হয়েছে।