বেনাপোলে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

পোর্ট থানা বেনাপোলের সীমান্ত পথ দিয়ে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে খুলনা ২৬ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৪০ বিএসএফ’র ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল সদর ক্যাম্প অডিটোরিয়ামে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিনসহ পাঁচজন। অপরদিকে বিএসএফে’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের ৪০ বিএসএফে’র অধিনায়ক কর্নেল আরপিএস জাসোয়ালসহ পাঁচজন সদস্য।

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার গিয়াস উদ্দিন জানান, বৈঠকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কঠোর হস্তে দমন করার অঙ্গিকার ব্যক্ত করেন বিজিবি ও বিএসএফ সদস্যরা । এছাড়া সীমান্ত সংক্রান্ত সকল সমস্যা সমাধানের জন্য এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ এবং সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি বিজিবি ও বিএসএফ সদস্যসের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে ও আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

/এআর/