ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হাসান হাফিজুর বিয়য়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, বিদেশি নাগরিক ফ্র্যাংক সেভিন, সদর উপজেলার অচিন্তনগর গ্রামের জালাল হোসেন, একই গ্রামের মনির জান (৩০) ও ঢাকার জোবায়ের হোসেন (২৫)।
স্থানীয়রা জানায়, সকালে তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় চায়না নাগরিকসহ ৪ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চায়না নাগরিক ফ্রাংক সেভিন ও মনিরজানের অবস্থা আশঙ্কাজনক।
তাজি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে পাট কাটি জ্বালিয়ে ছাই তৈরি করে বিদেশে রফতানি করা হতো।
/এআর/