ঝিনাইদহে হাজতে আসামির আত্মহত্যাচেষ্টা, পরে মৃত্যু

আত্মহত্যা-2শৈলকূপা থানায় পুলিশি হেফাজতে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান আসামি কাজল মন্ডল। শুক্রবার সকালে শৈলকূপা থানা হাজতে এ ঘটনা ঘটে। পরে তিনি মারা যান।  শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানান, আসামির বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ওয়ারেন্ট ছিল। তার আত্মহত্যাচেষ্টার বিষয়টি জানার পর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করেন। দুপুরে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাতে শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
/এইচকে/