স্থানীয়রা জানান, ছাত্রীটিকে গত সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে একই এলাকার মামুন (৩০) ও তার সহযোগী শহিদুলসহ (৩২) চার দুর্বৃত্ত অপহরণ করে। পরে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দুবৃর্ত্তরা তাকে শুক্রবার বিকেলে হোসেনাবাদ এলাকায় রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নির্যাতিতা বাড়ি ফিরলে তাকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় মামুনকে প্রধান আসামি করে চারজনের নামে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজ্জাক জানান, স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলানো হচ্ছে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, ধর্ষকরা বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা প্রভাবশালী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
/জেবি/টিএন/