আওয়ামী লীগ প্রার্থী সমর্থক চাঁদ ডাক্তার ( ৫৫) ও লাল্টু (৪৫) এবং জাসদ প্রার্থী সমর্থক কামরুল (৪৫) ফরিদসহ (৪০) আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে জাসদ প্রার্থী আব্দুল জলিলের সমর্থক টিক্কা মিয়ার বাড়িতে আওয়ামী লীগ প্রার্থী জসিমের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে জাসদ প্রার্থী আব্দুল জলিলের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে ছাতিয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডে সমর্থকদের বাড়িতে পাল্টা হামলা করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি জালাল উদ্দিন আহম্মেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ছাতিয়ান ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এআর/