বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণের জন্য ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪টি ঘোড়া আনা হয়েছে। রবিবার রাতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল বন্দরে ঘোড়াগুলো আনা হয়।
ঘোড়াগুলো ১ লাখ ৪৯ হাজার ১০০ মার্কিন ডলারে কেনা হয়েছে। টেন্ডারের মাধ্যমে এই ঘোড়াগুলো ভারত থেকে আমদানি করে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে সরবরাহ করা হয়েছে। রাত ১২টার সময় ঘোড়াগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানা যায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান,ঘোড়াগুলো খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
/জেবি/