কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়াকুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক ইউপি সদস্য বজলুর রহমান ওরফে বজু কর্তৃক ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ওই কিশোরী ধরমপুর এএসকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ওই কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তার মেয়ের মুখ আটকিয়ে  গোয়ালঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায় বজু মেম্বার। শুক্রবার ভোররাতে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।
আরও পড়ুন:

৬৬ হাজার ইয়াবা উদ্ধার, ৩ ব্যবসায়ী গ্রেফতার

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই  বজু মেম্বার আমাকে উত্যক্ত করে আসছিল। রাতে আমার মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার আগেই আমি তাকে চিনতে পারি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আতিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

কনে দেখতে গিয়ে ‘খাবার খেয়ে’ হাসপাতালে ১৮ জন

/এআর/