যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী কামরুল গুলিবিদ্ধ

যশোর

যশোরের শার্শা উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ কামরুল (২৮) ওরফে
খোড়া কামরুল নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এসময় কামরুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া ঋঝি পাড়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা মুন্সীপাড়া এলাকার বাসিন্দা।

শার্শা থানা পুলিশের এসআই মুরাদ হোসেন জানিয়েছেন, শার্শার কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে চঞ্চল ও কামরুলসহ একদল সন্ত্রাসী সোমবার রাতে বাগুড়ি ঋষিপাড়ায় আলতাফ হোসেনের ভাড়া বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশি উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কামরুল গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ চঞ্চল ও পাঁচকায়বা গ্রামের মোস্তফা কামালকে আটক করে। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত কামরুলকে উদ্ধার করে সোমবার রাত দেড়টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পাড়তে পারেন: তারানা হালিমবায়োমেট্রিক পদ্ধতিতে ৬ কোটি সিমের নিবন্ধন সম্পন্ন: তারানা হালিম

তিনি আরও জানান, কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা এলাকারা সন্ত্রাসী হেমোয়েত গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক, অস্ত্র, বোমাবাজি, হামলা, মারামারি ও ভাংচুরসহ ৭-৮টি মামলা আছে ।

/জেবি/