সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি

সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি দল কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেফতার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের মৃত কেরামত আলীর ছেলে।

এসআরবি-৬ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারে কাজ করছে তারা। পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেও অভিযান অব্যাহত রয়েছে।