সেই যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১৮:০৪ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:০৪

চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্রসহ আটকের একদিন পর উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশাদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার দফতর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশাদ আলমকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হাসান মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তির কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) অভিযান চালিয়ে নওশাদ আলমকে (৩৩) গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, ছোরা ও রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘অস্ত্রসহ নওশাদ আলমকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/ 
সম্পর্কিত
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা, রিমান্ড মঞ্জুর
৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
সর্বশেষ খবর
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
ঢাকা-পাবনা রুটে এক জোড়া নতুন ট্রেন চলাচল শুরু ১৯ নভেম্বর
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী, জামিন আবেদন করেননি আইনজীবী
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান মাহ্দী আমিনের
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা