যশোরের শার্শা উপজেলার বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— বেনাপোল পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে হাসান মাহমুদ ওরফে প্রিন্স (৪৩)। তিনি পোড়াবাড়ি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সাদীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজাজ আহমেদ (২১)। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শিকড়ী পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান মিলন (৪০)। তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এ ছাড়া শিকড়ী মধ্যপাড়া গ্রামের চান্দ আলীর ছেলে মশিউর রহমান (৪২)। যিনি পুটখালী ইউনিয়নের ৭ নম্বর শিকড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চার জনকে বুধবার দুপুরে পুলিশি পাহারায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।