নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে

সিলেট প্রতিনিধি 
১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬
audio

শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে মতবিনিময় সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। গত রবিবার সন্ধ্যার পর বিখ্যাত রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ এই সভা অনুষ্ঠিত হয়। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রিসোর্টের মালিক সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

অন্যদিকে, মিছিলে উপস্থিত থাকার অভিযোগে সুনামগঞ্জ থেকে তারা মিয়া নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে প্রথমে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি হয়েছে বলে দাবি করলেও তদন্তে নেমে জট খুলে পুলিশ। ভিডিও দেখে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে তারা মিয়া স্বীকার করেন যে, সভাটি সিলেট নগরীর প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’-এ অনুষ্ঠিত হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে সরাসরি রাতারগুলের ওই রিসোর্টে যায় এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বিকালে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে উপস্থিত হন। রোকন মিয়া নামের একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলেই রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। ওই রোকন মিয়ার বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে। 

ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রথমে ‘শিক্ষা সফর’-এর ব্যানার টানিয়ে সভা শুরু করা হয়। সেখানে যথারীতি খেলাধুলা হয়। পুরস্কার বিতরণ করা হয়। রাত ৯টার দিকে আকস্মিক সাবেক এমপি রনজিত সরকার সেখানে উপস্থিত হন এবং ২ মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। সেখানে রনজিত সরকার প্রায় ৫ মিনিট বক্তব্য দিয়ে ফের গাড়িযোগে চলে যান।

ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়। 

গত সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তার নিজস্ব ফেসবুক আইডিতে এই সভার ভিডিও আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতেই সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।

এদিকে, ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সোহেল আত্মগোপনে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফতেহপুর ইউনিয়নবাসী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামিম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং যুবলীগ নেতা মাসুক আহমদের নেতৃত্বে সভাটির আয়োজন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে তারা এসে সভাটি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে সঠিক তথ্য উদঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ঘটনার পর থেকে সোহেল স্কয়ার রিসোর্টের নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন।

/এএম/আইএএম/
সম্পর্কিত
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
সর্বশেষ খবর
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
ককটেল-বাসে আগুনে আতঙ্ক, রাস্তায় নামতে ভয়
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ