ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড জড়িত থাকার অপরাধে ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে এক বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী এবং বিভিন্ন বিভাগের মোট ২১ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে কখনও শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত না থাকা না মর্মে সতর্ক করা হয়েছে কয়েকজনকে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান সূত্রে এই তথ্য জানা গেছে।
শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লোক প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত।
একই কারণে উক্ত বিভাগের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহসানুল হাবিবকে সতর্ক করেছে প্রশাসন।
এ ছাড়াও র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুই জনকে দুই বছর ও ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- সানি নেহালি ও সানাউল করিম। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন- শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ওই বিভাগে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে র্যাগিংয়ের ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।