বৃষ্টি ভেজা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পুলিশের উপস্থিতির মধ্যে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে একটি স্ট্যান্ড ব্যানারে আগুন ধরে যায়। এতে কারও কোনও ক্ষতি হয়নি।
সোনাডাঙ্গা থানার ওসি মো রফিকুল ইসলাম জানান, শিববাড়ি মোড়ের দুই পাশে পুলিশ টহল রয়েছে। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক এসে গোল চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, এতে সেখানে থাকা স্ট্যান্ড ব্যানারে আগুন ধরে যায়। উপস্থিত পুলিশ তাদেরকে তাড়া করলে নিউ মার্কেটের দিকে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।