সাভার-আশুলিয়ায় শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৮

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে আজ এই শিল্পাঞ্চলে ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২৯টি, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়। এছাড়া ১৭টি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ করেননি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে আরও পাঁচটি কারখানায়।

বৃহস্পতিবার দুপুরের দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান।

পুলিশ ও শ্রমিক নেতারা জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সাভার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালে নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনও বিক্ষোভ বা অস্থিতিশীলতার খবর পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বেলা পৌনে ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হলে তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা সাড়ে ১২টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার জিরাবো পুকুরপাড়ে অরুণিমা নামে একটি পোশাক কারখানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারখানাটি কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে চালু ছিল। আজও শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে কাজ না করায় একপর্যায়ে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন। খবর পেয়ে আমরা, বিজিবি ও ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে যাই। আমরা প্রথমে সেখানে পৌঁছাই। এ সময় শ্রমিকরা ওপর থেকে আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আমরা তাদের শান্ত করে কারখানা থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানাই। কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রাখেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করি। পরে শ্রমিকদের চলে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়।

তিনি বলেন, সাধারণ শ্রমিকরা সেখান থেকে চলে গেলেও কিছু শ্রমিক আমাদের দায়িত্বে থাকা গাড়ি ভাঙচুর করেন। এতে দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আমাদের তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরে আঘাত লেগেছে। তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আরেকজনের হাত গাড়ির কাচ ভাঙার সময় কেটে গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
রাজধানীতে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
গাজীপুরে আজও ২০ কারখানা ছুটি ঘোষণা, কয়েক স্থানে অবরোধ
সর্বশেষ খবর
দুর্ঘটনায় উদ্ধার কাজে গিয়ে মা জানলে আহত ব্যক্তি এটি তারাই ছেলে, পরে মৃত্যু
দুর্ঘটনায় উদ্ধার কাজে গিয়ে মা জানলে আহত ব্যক্তি এটি তারাই ছেলে, পরে মৃত্যু
সড়ক দুর্ঘটনায় হাত হারালেন কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক
সড়ক দুর্ঘটনায় হাত হারালেন কমনওয়েলথের সোনাজয়ী ভারোত্তোলক
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক