লগি-বইঠা হাতে বিএনপির এমপির বাড়ির সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৬ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৬

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির সামনে রামদা, লগি ও বইঠা হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকার একটি সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে সড়কে মিছিলটি করা হয়েছে, সেখান থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাসভবনের দূরত্ব মাত্র ১০০ মিটার। মিছিলের সঙ্গে যুক্ত প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। মিছিল শেষ করার পর তারা ওই সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়।

এই মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম এবং সংগঠনটির লোগো স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। তাদের কারও হাতে ছিল লাঠিসোঁটা ও লগি-বইঠা, আবার কারও হাতে ছিল রামদা।

মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তারা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুই জনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা
মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
সর্বশেষ খবর
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক