অগ্নিসন্ত্রাসকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র হিসেবে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে সংঘটিত সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে কলেজে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।