সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা

বেনাপোল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৮

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা গেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দিচ্ছেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জামায়াতের নেতাকর্মীরা বেনাপোল সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে মোটরসাইকেল র‍্যালি বের করেন। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান দলীয় নেতাকর্মীরা।

এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের ‍গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।

বুধবার রাত ৯টার দিকে বেনাপোলের সাদিপুর, বড় আঁচড়া ও গাতিপাড়া সীমান্ত এলাকায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মোটরসাইকেল র‍্যালি করতে দেখা যায়। র‍্যালি থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা তৎপরতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও বেড়েছে।

/এএম/ 
সম্পর্কিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
সর্বশেষ খবর
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র