বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর সরকারি বিদ্যাময়ী গার্লস স্কুলের এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড দেশের ১১তম শিক্ষা বোর্ড। এর আগে দেশে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ড ছিল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকার ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠনের গেজেট জারি করে।