প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, ‘নেত্রকোনা জেলা ধান ও মাছের জন্য বিখ্যাত। তাই এই নেত্রকোনায় মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও নেত্রকোনা জেলার নানামুখী উন্নয়ন পরিকল্পনা ও গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। দেশে সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার ফকিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিপি ইফতেখার উদ্দিন মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল। সংর্বধনা শেষে প্রতিমন্ত্রী নেত্রকোনা সার্কিট হাউজে এসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অর্নার দেয়। এরপর তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন রুমীর মাজার জিয়ারত করেন।