ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৪ মাসের শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৬ জন শিশুর মৃত্যু হলো। 

এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আসা সাড়ে ৪ মাস বয়সী ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গত ১৬ এপ্রিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তার মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও শিশুটি নিউমোনিয়া ছিল। সে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৭৫ জন শিশু চিকিৎসা সেবা নিচ্ছে।