জামালপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭

ইউপি নির্বাচন ২০১৬জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শনিবার বেলা সাড়ে ১০টায় পোড়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
জামালপুরের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সদর) মো. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বেলা ১১টার দিকে চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইন ভেঙে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাত রাউন্ড গুলি ছোড়ে।

 

আরও পড়ুন: 
ইউপি নির্বাচন ২০১৬ফরিদগঞ্জে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, ভোট গ্রহণ স্থগিত

/এনএস/বিটি/