এদিকে প্রতিটি নির্বাচনি এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচন সামগ্রী বুঝে নেওয়া হচ্ছে।পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সামগ্রী। এছাড়া ভোট কেন্দ্রগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১৪টি ও ভোলাহাট উপজেলায় ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৭ টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার কায়ছার আহম্মেদ জানান,নির্বাচন উপলক্ষে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি কেন্দ্রে ২০ জন করে নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স, বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৩ প্লাটুন বিজিবি এবং র্যাবের দল নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, ভোলাহাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩৭ টি কেন্দ্রে ৪ টি ইউনিয়নের ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। আর ৩৭টি কেন্দ্রের মধ্যে ৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
আরও পড়ুন:
/এআর/