চাঁপাইনবাবগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

‘কম কথায় সব কথা’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো দেশের অগ্রসরমান ও প্রতিশ্রুতিশীল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষপূতি। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজন করা হয় বর্ষপূর্তির আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালনএর আগে প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূতি।

এ সময় ‘বাংলা ট্রিবিউন’-এর সাফল্য কামনা করে বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা ‘চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম প্রমুখ।
বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালনবর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজ পত্রিকার সম্পাদক জাফরুল আলম, দৈনিক ‘চাঁপাই চিত্র’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, দৈনিক ‘গৌড় বাংলার’ ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির। উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর দাউদ হোসেন, বর্ষীয়ান সাংবাদিক শামসুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, মাহবুবুল আলম, রফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলা ট্রিবিউন’-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন।

/টিএন/আপ-এমও