আটককৃত অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলায় রাবি শিক্ষার্থী মুনতাসিরুলকে গত শনিবার দিবাগত রাতে ডিবি পুলিশ কাদিরগঞ্জ এলাকা থেকে আটক করে। এরপর রবিবার দুপুরে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রেজাউস সাদিক। তবে শুনানি অনুষ্ঠিত হয়নি।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে মাত্র ১০০ গজ দূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এক জেএমবি সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে।
আরও পড়ুন: নাটোরে নির্মাণাধীন ব্রিজ ধস, প্রকৌশলীসহ আহত ১০
/এআর/