এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, যমুনা নদীতে দুটি বস্তা ভেসতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বস্তা দুটি উদ্ধার করে দুই নারী ও এক শিশুর মরদেহ দেখতে পায়। একটি বস্তায় শিশু ও এক বিবস্ত নারী এবং অপর বস্তায় আরেক নারীর মরদেহ ছিল। এদের মধ্যে দুই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শিশুটির বয়স আনুমানিক ৪/৫ বছর। মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, যমুনা নদী থেকে লাশগুলো উদ্ধারের পর বস্তা খোলা হলে যমুনার পাড়ে শত শত নারী ভিড় করেন বলেও জানান ওসি। ওই দুই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা, সে বিষয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এক মাসের মাথায় বাবা হলেন নিহত এসি রবিউল
/বিটি/