রবিউল নগরীর মতিহার থানার বৌ-বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাগরীর মতিহার থানার বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছিলেন দুই বিকাশকর্মী। আহতদের মধ্যে একজন হলেন রবিউল ইসলাম। অপরজন বোয়ালিয়া থানার খড়খড়ি কৃষি ব্যাংক সংলগ্ন এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম পলাশ (৩৫)। পলাশের পায়ে গুলি লেগেছিল।
রবিউল ও মমিনুল নগরীর আলুপট্টি এলাকার মেসার্স ওমর আলী ডিস্ট্রিবিউশনের দুই কর্মচারী। বিকাশের টাকা তুলে নিয়ে তারা চারঘাট এলাকার বিভিন্ন এজেন্টের কাছে দেওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে অপর আরেকটি মোটরসাইকেল আরোহী অনুসরণ করে চলন্ত অবস্থায় তাদেরকে গুলি করে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এই ঘটনায় বিকাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে সালমান বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।
তিনি আরও জানান, এই ঘটনায় গত শনিবার নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে জনী ও শহিদুল নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে ২ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা
/এআর/