শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া রুখতে তাদের দিকে বাড়তি নজর দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার দুপুরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাজশাহীর সাহেব বাজার ক্যাম্পাসে ‘জঙ্গি প্রতিরোধের অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য আরএমপি কমিশনার বলেন, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছাকাছি থাকে। তাই অভিভাবক ও শিক্ষকদেরকেই তাদের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। তাদের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। কোন ধরনের দূরত্ব রাখা চলবে না। তাহলেই কোন শিক্ষার্থী বিপথগামী হবে না।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক রাশেদা খালেক। তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলার মাটি দুর্জয় খাঁটি। এ মাটি সন্ত্রাসী কার্যকলাপের জন্য উর্বর নয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. পিএম সফিকুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও সভায় উপস্থিত ছিলেন।
/এইচকে/
আরও পড়ুন: ১১ বছরেও শেষ হয়নি না. গঞ্জে সিরিজ বোমা হামলার বিচার