প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে মতিহার থানা পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তাকে আটক করা হয়।
একটি মন্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে, তখন আপনি আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ অন্য একটি মন্তব্যে বলেন, ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না, সে আওয়ামী লীগ তাতে তার লজ্জা হবে।’
এদিকে, এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘সব মন্তব্য ক্ষমতাসীন দলের পক্ষে যাবে এমন কোনও কথা নেই। কোনও মন্তব্য তাদের বিরুদ্ধেও যেতে পারে। কিন্তু তাই বলে এভাবে আটক করে হয়রানি করার কোনও মানে হয় না। তাকে আটক করে স্বৈরশাসনের পরিচয় দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:
‘তামিম বিয়ানীবাজারের কলঙ্ক’
/বিটি/